The Bible Software
bible.softwareIsaiahIsaiah 21 › Isaiah 21:4

Isaiah 21:4

আমার হৃদয় ধুক্ ধুক্ করছে; ভীষণ ভয় আমাকে কাঁপিয়ে তুলছে। যে রাতের জন্য আমি অপেক্ষা করে থাকতাম তা আমার জন্য ভয়ের বিষয় হয়েছে।

বাইবেল (বাংলা)

In The King James Version

My heart panted, fearfulness affrighted me: the night of my pleasure hath he turned into fear unto me.

In Context

3অতএব আমার কোমর ব্যথায় পূর্ণ হল, স্ত্রীলোকের প্রসব-যন্ত্রণার মত যন্ত্রণা আমাকে ধরেছে। আমি এমন নত হয়েছি যে, শুনতে পাচ্ছি না, এমন উত্তেজিত হয়েছি যে, দেখতে পাচ্ছি না।

5তারা মেজ তৈরী করছে, তারা কম্বল পাতছে এবং খাওয়া-দাওয়া করছে; হে নেতারা, ওঠো, তোমার ঢালে তেল মাখাও।

Read all of Isaiah 21

Cross References

Deuteronomy 28:67তুমি হৃদয়ে যে ভয় করবে ও চোখে যে ভয়ঙ্কর দৃশ্য দেখবে, তার জন্য সকালে বলবে, হায় হায়, কখন সন্ধ্যা হবে? এবং সন্ধ্যাবেলায় বলবে, হায় হায়, কখন সকাল হবে?

2 Samuel 13:28পরে অবশালোম সব চাকরদেরকে এই আদেশ দিল, “দেখ, আঙ্গুররসে অম্মোনের মন আনন্দিত হলে যখন আমি তোমাদেরকে বলব, অম্মোনকে মার, তখন তোমরা তাকে হত্যা করবে, ভয় পেয় না৷ আমি কি তোমাদেরকে আদেশ দিই নি? তোমরা সাহস কর, বলবান হও৷”

Esther 5:12হামন আরও বলল, “ইষ্টের রাণী নিজের তৈরী ভোজে রাজার সঙ্গে আর কাউকেও নিমন্ত্রণ করেন নি, শুধু আমাকেই করেছেন; কালও আমি রাজার সঙ্গে তাঁর কাছে নিমন্ত্রিত আছি।

Job 21:11তারা তাদের বাচ্চাদের পালের মত বাইরে পাঠায় 1 এবং তাদের শিশুরা নাচে। 1

Isaiah 5:11ধিক তাদের, যারা খুব সকালে সুরা খোঁজার জন্য ওঠে; যারা অনেক রাত পর্যন্ত বসে থাকে, যতক্ষণ না আঙ্গুর রস তাদেরকে উত্তপ্ত করে!

Jeremiah 51:39যখন তারা লোভে উত্তপ্ত হয়, আমি তাদের জন্য একটা ভোজ প্রস্তুত করব। আমি তাদের মাতাল করব যেন তারা সুখী হয় এবং তারপর চিরকালের জন্য ঘুমিয়ে পরে আর কখনও না জেগে ওঠে।

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 21:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 21:3Isaiah 21Isaiah 21:5 →