Isaiah 3:24
সুগন্ধের বদলে দুর্গন্ধ থাকবে এবং কোমর-বন্ধনীর বদলে দড়ি, ভালো করে চুল বাধার বদলে টাকপড়া এবং পোশাকের বদলে চট, আর সৌন্দর্যের বদলে দাগ থাকবে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
23হাত আয়না, ভালো শনের, পাগড়ী আর ওড়না কেড়ে নেবেন।
25তোমার লোকেরা তরোয়ালের আঘাতে পতিত হবে এবং তোমার শক্তিশালী লোকেরা যুদ্ধে মারা পড়বে।
Cross References
Deuteronomy 28:22সদাপ্রভু ছোঁয়াচে রোগ, জ্বর, জ্বালা, প্রচণ্ড উত্তাপ ও খড়্গ এবং শস্যের শোষ ও ম্লানির মাধ্যমে তোমাকে আঘাত করবেন; তোমার বিনাশ না হওয়া পর্যন্ত সে সব তোমার অনুসরণ করবে।
Esther 2:12আর বারো মাস স্ত্রীলোকদের জন্য নিয়মিত সেবা পাওয়ার পর রাজা অহশ্বেরশের কাছে এক এক মেয়ের যাওয়ার পালা আসত; কারণ তাদের রূপচর্চায় এত দিন লাগত, অর্থাৎ ছয় মাস গন্ধরসের তেল, ছয় মাস সুগন্ধি ও স্ত্রীলোকের রূপচর্চার জন্য জিনিস ব্যবহার করা হত;
Proverbs 7:17আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়ে 1 নিজের বিছানা গন্ধে ভরিয়ে দিয়েছি। 1
Isaiah 4:4যখন প্রভু ন্যায়ের আত্মা ও জ্বলন্ত আগুনের আত্মা দিয়ে সিয়োনের মেয়েদের পরিষ্কার করবেন এবং যিরূশালেম থেকে রক্তের দাগ দূর করে দেবেন।
Isaiah 15:3তাদের লোক রাস্তায় রাস্তায় চট পরেছে। তারা সবাই ছাদের উপরে ও শহর-চকের মধ্যে বিলাপ করছে। প্রত্যেকে কেঁদে গলে পড়েছে।
Isaiah 32:9জেগে ওঠ, অমনোযোগী নারী তোমরা আমার কথার শোন। ভাবনাহীন মেয়েরা, আমার কথায় শোন।