Isaiah 31:2
তবুও তিনি জ্ঞানী এবং তিনি দুর্যোগ আনবেন ও তাঁর কথা তিনি ফিরিয়ে নেবেন না এবং তিনি মন্দ গৃহের ও সাহায্যকারীদের বিরুদ্ধে যারা পাপ করে তাদের বিরুদ্ধে উঠবেন।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Numbers 10:35আর সিন্দুকের এগিয়ে যাবার দিনের মোশি বলতেন, “হে সদাপ্রভু, ওঠ, তোমার শত্রুরা বিচ্ছিন্ন হোক, যারা তোমাকে ঘৃণা করে তারা তোমার সামনে থেকে পালিয়ে যাক।”
Joshua 23:15কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে যে সমস্ত মঙ্গলবাক্য বলেছিলেন, তা যেমন তোমাদের পক্ষে সফল হয়েছিল, সেই রকম সদাপ্রভু তোমাদের প্রতি সমস্ত অমঙ্গলবাক্যও সফল করবেন, যে পর্যন্ত না তিনি তোমাদেরকে এই উত্তম ভূমি থেকে ধ্বংস করেন, যে ভূমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে দিয়েছেন।
Job 5:13তিনি জ্ঞানীদের তাদের ধূর্ততায় ধরেন; 1 চালাক লোকের পরিকল্পনা তাড়াতাড়ি শেষ হবে। 1
Job 12:16শক্তি ও প্রজ্ঞা তাঁর; প্রতারিত 1 এবং প্রতারণাকারী দুজনেই তাঁর। 1
Psalms 68:1ঈশ্বর উঠুক, তার শত্রুরা ছিন্নভিন্ন হোক, 1 যারা তাকে ঘৃণা করে তার সামনে থেকে পালিয়ে যায়। 1
Isaiah 20:4এই ভাবে অশূরের রাজা মিশরকে লজ্জা দেবার জন্য যুবক এবং বৃদ্ধ মিশরীয়দেরকে বন্দী ও কূশীয় নির্বাসিত লোকদেরকে উলঙ্গ, খালি পা ও নীচের অংশ অনাবৃত করবেন।