যিশাইয় 47:9
কিন্তু এ দুটো জিনিসই তোমার কাছে আসবে মুহূর্তের মধ্যে একদিন; সন্তান হারানো এবং বৈধব্যপূর্ণ শক্তিতে তারা তোমার ওপর আসবে তোমার জাদুমন্ত্র এবং অনেক মন্ত্রতন্ত্র সত্বেও এবং মাদুলি সত্বেও তোমার উপর ঘটবে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Ruth 1:20সে তাদেরকে বলল, “আমাকে নয়মী [মনোরমা] বল না, বরং মারা [তিক্তা] বলে ডাক, কারণ সর্বশক্তিমান আমার প্রতি খুব তিক্ত ব্যবহার করেছেন।
Isaiah 13:18তাদের তিরগুলি যুবকদের বিদ্ধ করবে; তারা শিশুদের প্রতি কোনো দয়া করবে না এবং ছেলে মেয়েদের প্রতি মমতা করবে না।
Isaiah 47:12“যে যাদুবিদ্যা এবং মন্ত্রতন্ত্র জন্য তুমি ছোটবেলা থেকে বিশ্বাসের সঙ্গে পাঠ করছ সে সব তুমি করে যাও। হয়তো তুমি সফল হবে, হয়তো তোমার বিপর্যয়ের ভয় দূর হবে।
Jeremiah 51:29দেশ কাঁপছে ও যন্ত্রণা পাচ্ছে, কারণ বাবিল দেশকে ধ্বংস ও জনশূন্য করার জন্য বাবিলের বিরুদ্ধে সদাপ্রভুর পরিকল্পনা সফল হয়েছে।
Daniel 2:2তখন রাজা যাদুকর এবং যারা মৃতদের সঙ্গে কথা বলত বলে দাবি করত তাদের ডাকলেন। একই সঙ্গে তিনি মায়াবী ও জ্ঞানী লোকদেরও ডাকলেন। তিনি চাইলেন যেন তারা এসে তাঁকে তার স্বপ্নের বিষয়ে জানায়। তাই তারা এসে রাজার সামনে দাঁড়াল।
Daniel 5:7তখন রাজা জোরে চিত্কার করে আদেশ দিয়ে, যারা নিজেদেরকে মৃতদের সঙ্গে কথা বলত বলে দাবি করত তাদের এবং জ্যোতিষীদের নিয়ে আসতে বললেন। রাজা সেই সমস্ত লোকদেরকে যারা ব্যাবিলনে জ্ঞানের জন্য পরিচিত ছিলেন তাঁদের বললেন, “যে কেউ এই লেখা ও তার মানে ব্যাখ্যা করতে পারবে তাকে বেগুনী কাপড় পরানো হবে এবং তার গলায় সোনার হার পরানো হবে। রাজ্যে ক্ষমতার দিক থেকে সে তৃতীয় হবে।”