যিশাইয় 61:11
কারণ মাটিতে যেমন চারা গাছ জন্মায় এবং বাগান যেমন তার গাছকে বড় করে তোলে তেমনি প্রভু সদাপ্রভু সমস্ত জাতির সামনে ধার্ম্মিকতা ও প্রশংসাকে অঙ্কুরিত করবেন।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Genesis 1:11পরে ঈশ্বর বললেন, “ভূমি ঘাস, বীজ উত্পন্নকারী ওষধি ও সবীজ গাছপালা তাদের জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলের গাছ, ভূমির উপরে উৎপন্ন করুক,” তাতে সেরকম হল।
Psalms 72:16দেশের মধ্যে পর্বত শিখরে প্রচুর শস্য হবে, 1 তাদের ফসল লিবানোনের গাছের মত হাওয়াতে আন্দোলিত হবে 1 এবং শহরের লোকেরা মাটির ঘাসের মত উন্নত হবে। 1
Song of Solomon 4:16জাগো, উত্তরে বাতাস, এসো, 1 দক্ষিণো বাতাস। আমার বাগানের উপর দিয়ে বয়ে যাও 1 যাতে তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। 1 আমার প্রিয় যেন তাঁর বাগানে এসে তার পছন্দের ফল খায়।
Isaiah 55:10কারণ যেমন বৃষ্টি ও তুষার আকাশ থেকে নেমে আসে এবং সেখানে ফিরে যায় না, ভূমিকে আদ্র করে ফলবতী ও অঙ্কুরিত করে এবং যে বীজ বোনে তার জন্য বীজ আর যে খায় তার জন্য খাবার দান করে।
Isaiah 60:18কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না, তোমার সীমানার মধ্যে শোনা যাবে না কোন ধ্বংস বা বিনাশের কথা; কিন্তু তুমি তোমার দেয়ালগুলোকে উদ্ধার আর তোমার ফটকগুলোকে প্রশংসা বলে ডাকবে।
Isaiah 62:2সমস্ত জাতিরা তোমার ধার্ম্মিকতা দেখবে এবং সমস্ত রাজারা তোমার মহিমা দেখবে। তোমাকে একটা নতুন নামে ডাকা হবে; যা সদাপ্রভুই বেছে নেবেন।