Isaiah 63:12
যিনি মোশির ডান হাতের সঙ্গে তাঁর মহিমান্বিত শক্তিকে যেতে দিয়েছেন এবং তাঁর নামকে চিরস্থায়ী করার জন্য তাদের সামনে জলকে দুই ভাগে ভাগ করেছেন, সেই ঈশ্বর কোথায়?
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Exodus 14:16আর তুমি তোমার লাঠি তুলে সমুদ্রের উপরে হাত বাড়াও, সমুদ্রকে দুই ভাগ কর; তাতে ইস্রায়েল সন্তানেরা শুকনো পথ দিয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করবে।
Exodus 15:6হে সদাপ্রভু, তোমার ডান হাত শক্তিতে মহিমান্বিত; 1 হে সদাপ্রভু, তোমার ডান হাত শত্রু ধ্বংসকারী। 1
Exodus 15:16আতঙ্ক ও ভয় তাঁদের উপরে পড়ছে; তোমার বাহুবলে তারা এখনো পাথরের মত হয়ে আছে; 1 যতক্ষণ, হে সদাপ্রভু, তোমার প্রজারা উত্তীর্ন না হয়। 1
1 Kings 8:42ও বাড়িয়ে দেওয়া হাতের কথা শুনে তোমার উপাসনার জন্য যখন দূর দেশ থেকে এসে এই উপাসনা ঘরের দিকে ফিরে প্রার্থনা করবে,
Nehemiah 9:11আর তুমি তাদের সামনে সমুদ্রকে দুই ভাগে করলে, তাতে তারা সমুদ্রের মাঝখানে শুকনো রাস্তা দিয়ে এগিয়ে গেল; কিন্তু প্রচুর জলে যেমন পাথর, তেমনি তুমি তাদের পিছনে তাড়া করে আসা লোকদেরকে প্রচুর জলে ফেলে দিলে।
Psalms 80:1হে ইস্রায়েলের পালক অবধান কর, 1 যে তুমি যোষেফকে ভেড়ার পালের মতো চালাও, 1 যে তুমি করূবদের উর্ধ্বে বসে আছ, 1 আমাদের ওপরে দীপ্তিময় হও। 1