যিরমিয় 33:2
“সৃষ্টিকর্ত্তা সদাপ্রভু, যিনি এটিকে আকার দেন ও প্রতিষ্ঠিত করেন তাঁর নাম সদাপ্রভু, তিনি এই কথা বলেন,
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
1সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার যিরমিয়ের কাছে এল, যখন তিনি পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন। এটি হল,
3‘আমাকে ডাক, আমি তোমাকে উত্তর দেব। এমন মহৎ ও এমন গোপন জিনিস দেখাব, যা তুমি জান না’।”
Cross References
Exodus 6:3আমি অব্রাহামকে, ইস্হাককে ও যাকোবকে ‘সর্বশক্তি + 6:3 এল-সাদাই মান ঈশ্বর’ বলে দেখা দিতাম, কিন্তু আমার যিহোবা [সদাপ্রভু] নাম নিয়ে তাদেরকে আমার পরিচয় দিতাম না।
Psalms 87:5আর সিয়োনের বিষয়ে বলা হবে, এই ব্যক্তি 1 এবং ঐ ব্যক্তি ওর মধ্যে জন্মেছে 1 এবং সর্বশক্তিমান মহান ঈশ্বর তা অটল করবেন। 1
Isaiah 14:32এই জাতির দূতদের কি উত্তর দেওয়া যাবে? সদাপ্রভু সিয়োনকে স্থাপন করেছেন এবং তার মধ্যে নির্যাতিত লোকেরা আশ্রয় পাবে।
Isaiah 42:8“আমি সদাপ্রভু, এই আমার নাম এবং আমি অন্যকে আমার গৌরব কিংবা প্রতিমাকে আমার প্রশংসা পেতে দেব না।
Isaiah 43:21সেই লোকদের আমি নিজের জন্য তৈরী করেছি যাতে তারা আমার গৌরব ঘোষণা করতে পারে।
Jeremiah 10:16কিন্তু ঈশ্বর, যাকোবের অংশ, এদের মত নন, কারণ তিনিই সমস্ত জিনিসের সৃষ্টিকর্ত্তা। ইস্রায়েল জাতি তাঁর অধিকার; তাঁর নাম বাহিনীগনের সদাপ্রভু। 1 আসন্ন সর্বনাশ।