Joel 2:19
সদাপ্রভু তাঁর লোকেদের উত্তর দিলেন, “দেখ, আমি তোমাদের কাছে শস্য, নতুন আঙ্গুর রস এবং তেল পাঠাচ্ছি, তাতে তোমরা সম্পূর্ণভাবে তৃপ্ত হবে; আমি অন্যান্য জাতিদের কাছে আর তোমাদের অপমানের পাত্র করব না৷
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
18তখন সদাপ্রভু তাঁর যিরুশালেম দেশের জন্য আগ্রহী হবেন এবং তাঁর লোকেদের প্রতি মমতা করবেন৷
Cross References
Ruth 1:6তখন সেই দুই ছেলের স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে মোয়াব দেশ থেকে ফিরে যাবার জন্য উঠল; কারণ সে মোয়াব দেশে শুনতে পেয়েছিল যে, সদাপ্রভু নিজের প্রজাদের সাহায্য করে তাদেরকে খাবার দিয়েছেন।
Isaiah 65:21তারা বাড়ি তৈরী করে সেখানে বাস করবে আর আঙ্গুর ক্ষেত বানাবে এবং তার ফল খাবে।
Ezekiel 34:29কারণ আমি তাদের জন্য শান্তির বাগান তৈরী করব; যাতে তারা দেশের মধ্যে ক্ষুধায় তাদের সংহার আর হবে না এবং তারা জাতিদের করা অপমান আর ভোগ করবে না।
Ezekiel 36:29আমি তোমাদের সমস্ত অশুচিতা থেকে তোমাদেরকে পরিত্রান করব এবং শস্যকে ডেকে প্রচুর করে দেব, তোমাদের ওপরে দূর্ভিক্ষ ভার অর্পণ করব না।
Ezekiel 39:29আমি তাদের থেকে নিজের মুখ আর লুকাব না, যখন আমি ইস্রায়েল কুলের ওপরে আমার আত্মাকে ঢেলে দেব। এটা সদাপ্রভু বলেন।
Joel 1:10ক্ষেত্রগুলো ধ্বংস হয়েছে এবং ভূমি শোক করছে + 1:10 শুকিয়ে যাচ্ছে , এই জন্য শস্য নষ্ট হয়েছে, নতুন আঙ্গুর রস শুকিয়ে গিয়েছে এবং তেল নষ্ট হয়েছে৷