বিলাপ 1:15
প্রভু আমার মাঝে থাকা আমার সব বীরকে পরাজিত করেছেন 1 যারা আমাকে রক্ষা করেছেন, 1 তিনি আমার শক্তিশালী যুবকদেরকে ধ্বংস করার জন্য 1 আমার বিরুদ্ধে সভা ডেকেছেন, 1 প্রভু যিহূদার কুমারীকে আঙ্গুর পেষণ যন্ত্রে পায়ে দলিত করেছেন। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Judges 10:8আর এরা ঐ বছর ইস্রায়েল সন্তানদের অত্যাচার ও চূর্ণ করল; আঠার বছর পর্যন্ত যর্দন-পারস্থ গিলিয়দের অন্তঃপাতী ইমোরীয় দেশনিবাসী সমস্ত ইস্রায়েলীয়দেরকে চূর্ণ করল।
2 Kings 24:14তিনি যিরূশালেমের সবাইকে, অর্থাৎ সমস্ত নেতাবর্গ ও সমস্ত যোদ্ধা বীর, সমস্ত শিল্পকার ও কর্মকারদের মোট দশ হাজার লোককে বন্দী করে নিয়ে গেলেন। দেশে গরিব লোক ছাড়া আর কাউকে অবশিষ্ট রাখলেন না।
Psalms 119:118তুমি তাদের সকলকে অগ্রাহ্য করেছ, 1 যারা তোমার বিধি ছেড়ে চলে গেছে; 1 কারণ সেই সমস্ত লোকেরা প্রতারক এবং অবিশ্বস্ত। 1
Isaiah 28:18মৃত্যুর সঙ্গে করা তোমাদের নিয়ম লুপ্ত করা যাবে ও পাতালের সঙ্গে তোমাদের সম্পর্ক স্থির থাকবে না; জল ধ্বংসরূপ চাবুক নেমে আসবে, তখন তোমরা তার দ্বারা দলিত হবে
Isaiah 63:3আমি একাই আঙ্গুর মাড়াই করেছি এবং জাতিদের মধ্যে কেউ আমার সঙ্গে যোগ দেয় নি। আমি রাগে তাদের পেশাই করেছি ও ভীষণ ক্রোধে তাদের পায়ে মাড়িয়েছি৷ তাদের রক্তের ছিটা আমার পোশাকে লেগেছে এবং আমার সমস্ত কাপড়ে দাগ লেগেছে।
Jeremiah 18:21তাই তুমি তাদের সন্তানদের দূর্ভিক্ষের হাতে ছেড়ে দাও এবং তাদের উপরে তরোয়ালকে ক্ষমতা দাও। তাদের স্ত্রীরা সন্তানহীনা ও বিধবা হোক, তাদের পুরুষরা নিহত হোক এবং তাদের যুবকেরা যুদ্ধে তরোয়ালের আঘাতে নিহত হোক।