Lamentations 2:10
সিয়োনের মেয়ের প্রাচীনেরা মাটিতে বসে আছে, 1 নীরবে দুঃখিত হয়ে আছে; তারা নিজের নিজের মাথায় ধূলো ছড়িয়েছে, 1 তারা কোমরে চট পরেছে, 1 যিরূশালেমের কুমারীরা মাটিতে তাদের মাথা নীচু করছে। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Joshua 7:6তখন যিহোশূয় ও ইস্রায়েলের প্রাচীনবর্গ নিজের নিজের বস্ত্র চিরে সদাপ্রভুর সিন্দুকের সামনে মুখ নিচু করে সন্ধ্যা পর্যন্ত ভূমিতে পরে থাকলেন এবং নিজের নিজের মাথায় ধূলো ছড়ালেন।
Job 2:12যখন তারা কিছু দূর থেকে তাদের চোখ তুলল, তারা তাকে চিনতে পারল না; তারা চিত্কার করে কাঁদলো; প্রত্যেকে নিজের নিজের কাপড় ছিঁড়লো এবং নিজেদের মাথার উপরে বাতাসে ধূলো উড়াল।
Isaiah 3:26সিয়োনের দরজাগুলো বিলাপ ও শোক করবে এবং সে একাকী হবে ও মাটিতে বসবে।
Isaiah 36:22তখন রাজবাড়ীর পরিচালক হিল্কিয়ের ছেলে ইলীয়াকীম, রাজার লেখক শিবন ও ইতিহাস লেখক আসফের ছেলে যোয়াহ তাঁদের কাপড় ছিঁড়ে হিষ্কিয়ের কাছে গেলেন এবং রবশাকির সমস্ত কথা তাঁকে জানালেন।
Isaiah 47:5চুপ করে বস এবং অন্ধকারের মধ্যে যাও। ব্যাবিলনের মেয়ে; তোমাকে আর রাজ্যগুলোর রাণী বলে ডাকা হবে না।
Lamentations 1:1হায়! সেই শহর + 1:1 যিরূশালেম কেমন একাকী বসে আছে, 1 যে একদিন লোকে পরিপূর্ণ ছিল। 1 সে বিধবার মতো হয়েছে, যে জাতিদের মধ্যে মুখ্য ছিল। 1 প্রদেশগুলির মধ্যে সে রাণী ছিল, সে এখন ক্রীতদাসী হয়েছে। 1