বিলাপ 2:11
আমার চোখ দুটির জল শেষ হয়ে দুর্বল হয়ে পড়েছে, 1 আমার অন্ত্রে যন্ত্রণা হচ্ছে; 1 আমার হৃদয় মাটিতে ঢেলে দেওয়া হচ্ছে, 1 কারণ আমার লোকের মেয়ে ধ্বংস হচ্ছে, 1 কারণ শহরের রাস্তায় রাস্তায় ছেলেমেয়েরা 1 ও স্তন্যপায়ী শিশুরা দুর্বল হচ্ছে। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
1 Samuel 30:4তখন দায়ূদ ও তার সঙ্গী লোকেরা উচ্চস্বরে কাঁদতে লাগল, শেষে কাঁদতে তাদের আর শক্তি থাকল না৷
Psalms 6:7দুঃখের কারণেই আমার চোখ অস্পষ্ট হয়ে যাচ্ছে; 1 তারা আমার সমস্ত শত্রুর জন্য দুর্বল হয়ে পড়েছে। 1
Psalms 31:9সদাপ্রভুু, আমার প্রতি দয়া কর, 1 কারণ আমি কষ্টের মধ্যে আছি; 1 আমার দেহ ও প্রাণের সাথে আমার চোখও কষ্টে দুর্বল হয়ে পড়েছে। 1
Isaiah 22:4সেইজন্য আমি বললাম, “আমার দিকে তাকিও না; আমি খুব কাঁদব। আমার লোকের মেয়েদের সর্বনাশের বিষয়ে আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করো না।”
Isaiah 51:20তোমার ছেলেরা দুর্বল হয়েছে; তারা জালে পড়া হরিণের মত প্রতিটি রাস্তার মাথায় শুয়ে আছে। তারা সদাপ্রভুর ক্রোধে, তোমার ঈশ্বরের তিরস্কারে পরিপূর্ণ।
Jeremiah 8:19দেখ! দূর দেশ থেকে আমার প্রজার মেয়েদের আর্তনাদ শোনা যাচ্ছে, সদাপ্রভু কি সিয়োনে নেই? তার রাজা কি তার সঙ্গে নেই? কেন তারা তাদের ক্ষোদিত মূর্ত্তি ও পরজাতীয় অপদার্থ মূর্তিগুলি দিয়ে কেন আমাকে বিরক্ত করে তুলেছে?