Lamentations 2:2
প্রভু যাকোবের সমস্ত বাসস্থান গ্রাস করেছেন 1 এবং কোনো দয়া করেননি; 1 তিনি ক্রোধে যিহূদার মেয়ের দৃঢ় দুর্গগুলি সব উপড়ে ফেলে দিয়েছেন, 1 তিনি সে সব জায়গা থেকে তাদের তাড়িয়ে দিয়েছেন; 1 রাজ্য ও তার নেতাদেরকে অশুচি করেছেন। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 28:52আর তোমার সব দেশে যে সব উঁচু ও সুরক্ষিত দেওয়ালে তুমি বিশ্বাস করতে, সে সব যতক্ষণ ভূমিসাৎ না হবে, ততক্ষণ সে তোমার সব শহরের দরজায় তোমাকে অবরোধ করবে; তোমার ঈশ্বর সদাপ্রভুর দেওয়া তোমার সমস্ত দেশে সব শহরের দরজায় সে তোমাকে অবরোধ করবে।
Job 2:3সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কি আমার দাস ইয়োবের প্রতি লক্ষ্য রেখেছ? কারণ তার মত পৃথিবীতে কেউ নেই, একটি নিখুঁত এবং সৎ লোক, যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে এবং মন্দ থেকে দূরে থাকে। সে এখনও তার সততা ধরে রেখেছে, যদিও তুমি আমাকে তার বিরুদ্ধে কাজ করতে রাজি করিয়েছ, অকারণে তাকে ধ্বংস করতে রাজি করিয়েছ।”
Psalms 89:39তুমি তোমার দাসের নিয়ম অস্বীকার করেছ, 1 তুমি তার মুকুট মাটিতে ফেলে অশুচি করেছ। 1
Isaiah 22:5বাহিনীদের প্রভু সদাপ্রভুর কাছ থেকে দর্শন-উপত্যকায় কোলাহলের, পায়ে মাড়াবার এবং বিশৃঙ্খলার দিন এসেছে। দেয়াল ভেঙে যাচ্ছে ও লোকদের আর্তনাদ পর্বত পর্যন্ত যাচ্ছে।
Isaiah 25:12তিনি তোমার উঁচু দেয়ালযুক্ত মজবুত দুর্গ নিপাত করেছেন, নত করেছেন, ধ্বংস করেছেন, ধূলোয় মিশিয়েছেন।
Isaiah 27:11সেখানকার ডালপালা শুকনো হলে ভাঙ্গা যাবে, স্ত্রীলোকেরা এসে তাতে আগুন দেবে। কারণ সেই জাতি নির্বোধ, সেই জন্য তার সৃষ্টিকর্ত্তা তার প্রতি দয়া করবেন না, তার গঠনকর্তা তার প্রতি কৃপা করবেন না।