Lamentations 2:1
প্রভু তাঁর ক্রোধে সিয়োনের মেয়েকে 1 কেমন মেঘে ঢেকেছেন! 1 তিনি ইস্রায়েলের সৌন্দর্য্য স্বর্গ থেকে পৃথিবীতে ফেলেছেন; 1 তিনি তাঁর ক্রোধের দিনের নিজের পা রাখার জায়গাকে মনে করেননি। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
1 Samuel 4:22সে বলল, “ইস্রায়েল থেকে গৌরব চলে গেল, কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে চলে গেছে।”
1 Chronicles 28:2পরে রাজা দায়ূদ উঠে দাঁড়িয়ে তাঁদের বললেন, “আমার ভাইয়েরা ও আমার লোকেরা, আমার কথায় মনোযোগ দিন। সদাপ্রভুর নিয়ম সিন্দুকের জন্য, অর্থাৎ আমাদের ঈশ্বরের পা রাখবার জায়গার জন্য একটা স্থায়ী ঘর তৈরী করবার ইচ্ছা আমার মনে ছিল, আর আমি তা তৈরী করবার আয়োজনও করেছিলাম।
Psalms 99:5তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুুর প্রশংসা কর 1 ও তার পাদপীঠের সামনে আরাধনা কর; তিনি পবিত্র। 1
Isaiah 14:12হে শুকতারা, ভোরের সন্তান, তুমি তো স্বর্গ থেকে পড়ে গেছ। তুমি জাতিদের পরাজিত করেছিলে, আর তুমিই কিভাবে পৃথিবী থেকে উচ্ছিন্ন হয়েছ।
Jeremiah 30:14তোমার সব প্রেমিকেরা তোমাকে ভুলে গেছে। তারা তোমার খোঁজ করে না। কারণ তোমার প্রচুর অপরাধ ও অসংখ্য পাপের জন্য আমি তোমাকে শত্রুর আঘাতের মত আঘাত করেছি এবং নিষ্ঠুরের মত শাস্তি দিয়েছি।
Lamentations 1:12তোমরা যারা পাশ দিয়ে যাও, 1 এতে কি তোমাদের কিছু যায় আসে না? তাকিয়ে দেখ, 1 আমায় যে ব্যথা দেওয়া হয়েছে তার মতো ব্যথা আর কোথাও আছে? 1 তাই সদাপ্রভু তার প্রচণ্ড ক্রোধের দিনের আমাকে দুঃখ দিয়েছেন। 1