Lamentations 4:3
এমন কি শিয়ালেরাও 1 তাদের বাচ্চাদেরকে দুধ পান করায়; 1 আমার লোকের মেয়েরা 1 মরুপ্রান্তের উটপাখির মত নিষ্ঠুর হয়েছে। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 28:52আর তোমার সব দেশে যে সব উঁচু ও সুরক্ষিত দেওয়ালে তুমি বিশ্বাস করতে, সে সব যতক্ষণ ভূমিসাৎ না হবে, ততক্ষণ সে তোমার সব শহরের দরজায় তোমাকে অবরোধ করবে; তোমার ঈশ্বর সদাপ্রভুর দেওয়া তোমার সমস্ত দেশে সব শহরের দরজায় সে তোমাকে অবরোধ করবে।
2 Kings 6:26ইস্রায়েলের রাজা একদিন নগরের দেয়ালের উপর দিয়ে যাচ্ছিলেন, এমন দিন একজন স্ত্রীলোক কাঁদতে কাঁদতে তাঁকে বলল, “হে আমার প্রভু মহারাজ, আমাকে রক্ষা করুন।”
Job 39:16সে তার বাচ্চাদের সঙ্গে কঠোর ব্যবহার করে যেন সেই বাচ্চাগুলো তার নয়; 1 সে ভয় পায় না যে তার সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে, 1
Jeremiah 19:9আমি তাদের নিজেদের ছেলে মেয়েদের মাংস খেতে তাদের বাধ্য করব; অবরোধের দিন প্রত্যেকে তাদের প্রতিবেশীর মাংস খাবে, তাদের শত্রুদের ও যারা তাদের হত্যা করতে চায় তাদের দেওয়া যন্ত্রণার জন্যই তারা এমন করবে।
Lamentations 4:10দয়াবতী স্ত্রীদের হাত নিজের নিজের শিশু রান্না করেছে; 1 আমার লোকের মেয়েদের ধ্বংসের জন্য এরা তাদের খাবার হয়েছে। 1
Luke 23:28কিন্তু যীশু তাদের দিকে ফিরে বললেন, “ওগো যিরুশালেমের মেয়েরা, আমার জন্য কেঁদো না, বরং নিজেদের এবং নিজের নিজের সন্তানদের জন্য কাঁদ।”