Leviticus 23:27
আবার ঐ সপ্তম মাসের দশম দিনের প্রায়শ্চিত্তদিন; সে দিন তোমাদের পবিত্র সভা হবে ও তোমরা নিজের নিজের প্রাণকে দুঃখ দেবে এবং সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার উৎসর্গ করবে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Leviticus 16:11পরে হারোণ নিজের পাপের বলির ষাঁড় এনে নিজের ও নিজ বংশের জন্যে প্রায়শ্চিত্ত করবে, ফলে সে নিজের পাপের বলি সেই ষাঁড়কে হত্যা করবে;
Leviticus 16:16আর ইস্রায়েল সন্তানদের নানা ধরনের অশুচিতা ও অধর্ম্ম, অর্থাৎ সবধরনের পাপের জন্য সে পবিত্র জায়গার জন্য প্রায়শ্চিত্ত করবে এবং যে সমাগম তাঁবু তাদের সঙ্গে, তাদের নানা ধরনের অশুচির মধ্যে বাস করে, তার জন্যে সে সেরকম করবে।
Leviticus 16:29তোমাদের জন্যে এটা চিরস্থায়ী বিধি হবে; সপ্তম মাসের দশম দিনের স্বদেশী কিংবা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশী, তোমরা নিজেদের প্রাণকে দুঃখ দেবে ও কোনো ব্যবসায় কাজ করবে না।
Numbers 29:7সেই সপ্তম মাসের দশম দিনের তোমাদের পবিত্র সভা হবে; আর তোমরা নিজেদের প্রাণকে নম্র দুঃ + 29:7 উপবাস খ দেবে এবং কোন কাজ করবে না।
Psalms 35:13কিন্তু, তারা যখন অসুস্থ ছিল, 1 আমি চট পরতাম; 1 আমি তাদের জন্য উপবাসের সাথে আমার মাথা নিচু করলাম 1 ও আমি প্রার্থ + 35:13 মাথা নিচু করে প্রার্থনা করলাম না করলাম কিন্তু আমার প্রার্থনার উত্তর পেলাম না। 1
Daniel 10:2সেই দিন আমি, দানিয়েল, তিন সপ্তা ধরে শোক করছিলাম।