Luke 14:21
পরে সেই দাস এসে তার প্রভুকে এই সব কথা জানাল। তখন সেই বাড়ির মালিক রেগে গিয়ে নিজের দাসকে বললেন, এখনই বাইরে গিয়ে শহরের রাস্তায় রাস্তায় ও গলিতে গলিতে যাও, গরিব, খোঁড়া ও অন্ধদের এখানে আন।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
20আর একজন বলল, আমি বিয়ে করেছি, এই জন্য যেতে পারছি না।
22পরে সেই দাস বলল, প্রভু, আপনার আদেশ মতো তা করা হয়েছে, আর এখনও জায়গা আছে।
Cross References
1 Samuel 25:12তখন দায়ূদের যুবকরা মুখ ফিরিয়ে নিজেদের পথে চলে আসল এবং তাঁর কাছে ফিরে এসে ঐ সমস্ত কথা তাঁকে বলল৷
Psalms 38:7কারণ আমি লজ্জার সাথে পরাস্ত হয়েছি 1 এবং আমার পুরো শরীর অসুস্থ। 1
Proverbs 1:20প্রজ্ঞা রাস্তায় চেঁচিয়ে ডাকছে, 1 খোলা জায়গায় সে তার রব তোলে; 1
Proverbs 9:3সে নিজের দাসীদেরকে পাঠিয়েছে, 1 সে নগরের সবচেয়ে উঁচু জায়গা থেকে ডেকে বলে, 1
Isaiah 35:6তারপর খোঁড়া মানুষ একটি হরিণের মত লাফাবে এবং নিঃশব্দ জিভ গান করবে, মরুভূমি থেকে বসন্তের জন্য জল বেরোবে।
Zechariah 11:7তাই আমি সেই হত্যা করবার জন্য যে ভেড়ার পাল ঠিক হয়েছিল তাদের পালক হলাম, বিশেষ করে সেই পালের দুঃখীদের। তারপর আমি দুইটি লাঠি নিলাম এবং তার একটির নাম দিলাম “দয়া” ও অন্যটির নাম দিলাম “একতা।” এবং আমি সেই ভেড়ার পাল চরালাম।