Luke 21:6
“তোমরা এই যে সব দেখছ, এমন দিন আসছে, যখন এর একখানি পাথর অন্য পাথরের উপরে থাকবে না, সমস্তই ধ্বংস হবে।”
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
2 Chronicles 7:20তবে আমি ইস্রায়েলীয়দেরকে আমার যে দেশ দিয়েছি, সেখান থেকে তাদেরকে বংশ সমেত উচ্ছেদ করব এবং আমার নামের জন্য এই যে গৃহ পবিত্র করলাম, এটা আমার চোখের সামনে থেকে দূর করব এবং সমস্ত জাতির মধ্যে তা প্রবাদের ও উপহাসের পাত্র করব৷
Jeremiah 7:11এটা কি সেই গৃহ নয়, যা আমার নাম বহন করে, যা তোমাদের চোখে ডাকাতদের আড্ডাখানা হয়েছে? দেখ, আমি এই সব দেখছি, সদাপ্রভু বলেন।
Jeremiah 26:9কেন তুমি সদাপ্রভুর নামে ভাববাণী করেছ যে, এই ঘর শীলোর মত হবে এবং এই শহরটি ধ্বংস ও জনশূন্য হবে?” এই জন্য সব লোক সদাপ্রভুর গৃহে যিরমিয়ের বিরুদ্ধে জড়ো হল।
Lamentations 2:6তিনি বাগানবাড়ির মত নিজের সমাগম তাঁবুতে আঘাত করেছেন। 1 তিনি মিলন স্থানকে ধ্বংস করেছেন; 1 সদাপ্রভু সিয়োনে পর্ব ও বিশ্রামবারকে ভুলিয়ে দিয়েছেন, 1 প্রচণ্ড রাগে রাজাকে ও যাজককে অগ্রাহ্য করেছেন। 1
Lamentations 5:18কারণ সিয়োন পর্বত মানবহীন জায়গা হয়েছে, 1 শিয়ালেরা তার ওপর ঘুরে বেড়ায়। 1
Daniel 9:26বাষট্টি সপ্তাহ পরে সেই অভিষিক্ত ব্যক্তিকে মেরে ফেলা হবে এবং তাঁর কিছুই থাকবে না। অন্য আর একজন শাসনকর্ত্তার সৈন্যরা আসবে এবং শহর ও পবিত্র স্থান ধ্বংস করবে। এর শেষ দিন বন্যার মত আসবে এবং শেষ পর্যন্ত যুদ্ধ হবে। ধ্বংস নির্দিষ্ট করে রাখা আছে।