Malachi 3:2
কিন্তু তাঁর আসবার দিন কে সহ্য করতে পারে? কে দাঁড়াতে পারে যখন তিনি প্রকাশিত হবেন? কারণ তিনি পরিশোধনের আগুনের মত অথবা ধোপার সাবানের মত।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Genesis 19:28সদোম ও ঘমোরার দিকে ও সেই অঞ্চলের সব ভূমির দিকে চেয়ে দেখলেন, আর দেখ, ভাটির ধোঁয়ার মতো সেই দেশের থেকে ধোঁয়া উঠছে।
Job 28:1নিশ্চিত সেখানে রূপার খনি আছে, 1 যেখানে তারা সোনাও পরিষ্কার করে। 1
Isaiah 1:18সদাপ্রভু বলছেন, “এখন এস, এস আমরা একসঙ্গে আলাপ আলোচনা করি। যদিও তোমাদের পাপগুলি টকটকে লাল, সেগুলি বরফের মত সাদা হবে; যদিও সেগুলো গাঢ় লাল রংয়ের মত, তা ভেড়ার লোমের মত সাদা হবে।
Jeremiah 2:22যদিও তুমি নিজেকে নদীতে পরিষ্কার কর অথবা প্রচুর সাবান দিয়ে ধোও, তোমার অপরাধের দাগ আমার সামনে আছে, এটি প্রভু, সদাপ্রভুর ঘোষণা।
Amos 5:18ধিক তোমাদের যারা সদাপ্রভুর দিনের আশা কর! কেন তোমরা সদাপ্রভুর বিচারের দিনের জন্য চেষ্টা কর? এটি অন্ধকার হবে, আলো নয়।
Malachi 4:1“দেখ, সে দিন আসছে, তা চুল্লীর আগুনের মত জ্বলবে, অহঙ্কারীরা ও অন্যায়কারীরা সব খড়ের মত হবে; আর সেদিন আসছে, তা তাদেরকে পুড়িয়ে দেবে,” বাহিনীগণের সদাপ্রভু বলেন, “সেদিন তাদের শিকড় বা একটা শাখাও বাকি রাখবে না।