Matthew 20:28
যেমন মনুষ্যপুত্র সেবা পেতে আসেননি, কিন্তু সেবা করতে এসেছে এবং মানুষের জন্য নিজের জীবন মুক্তির মূল্য হিসাবে দিতে এসেছেন। 1 অন্ধকে দৃষ্টি দান। যীশু যিরুশালেমে যান।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
27এবং তোমাদের মধ্যে যে কেউ প্রধান হতে চায়, সে তোমাদের দাস হবে,
29পরে যিরীহো থেকে যীশু এবং তাঁর শিষ্যদের বের হওয়ার দিনের অনেক লোক তাঁকে অনুসরণ করল।
Cross References
Numbers 7:15তিনি হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া দিলেন।
Psalms 49:7তাদের মধ্যে কেউই নিজেকে মুক্ত করতে পারে না 1 বা প্রায়েশ্চিত্ত এর জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না। 1
Isaiah 53:8তিনি অত্যাচার ও বিচারের দ্বারা নিন্দিত হলেন। সেই দিন কার লোকদের মধ্যে কে তার বিষয়ে আলোচনা করল, কিন্তু তিনি জীবিতদের দেশ থেকে উচ্ছিন্ন হলেন। আমার লোকের অধর্ম্মের জন্য তার ওপরে আঘাত পড়ল।
Daniel 9:24তোমার লোকদের ও তোমার পবিত্র শহরের জন্য সত্তর সপ্তাহ, অপরাধ শেষ করার জন্য, পাপ শেষ করতে, অপরাধের প্রায়শ্চিত্ত করতে, অনন্তকালীন ধার্ম্মিকতা স্থাপন করতে, দর্শন ও ভবিষ্যদ্বাণী মুদ্রাঙ্কিত করতে এবং মহাপবিত্র স্থানকে + 9:24 মন্দির অভিষেক করতে নির্দিষ্ট করা হয়েছে।
Matthew 26:28কারণ এটা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য, পাপ ক্ষমার জন্য ঝরবে।”
Luke 22:27কারণ, কে শ্রেষ্ঠ? যে ভোজনে বসে, না পরিবেশন করে? যে ভোজনে বসে সেই কি না? কিন্তু আমি তোমাদের মধ্যে দাসের মত আছি।