মীখা 4:11
এখন বহু জাতি তোমার বিরুদ্ধে জড়ো হবে; তারা বলবে, ‘তাকে অশুচি কর; আমাদের চোখ আগ্রহসহকারে সিয়োনকে দেখুক’।”
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Isaiah 5:25এই জন্য তার লোকদের বিরুদ্ধে সদাপ্রভুর রাগ জ্বলে উঠেছে; তিনি তাদের বিরুদ্ধে হাত তুলেছেন এবং তাদেরকে আঘাত করেছেন; তাই পর্বতরা কাঁপল ও তাদের মৃতদেহ রাস্তার মধ্যে আবর্জনার মতো হল। এই সব সত্বেও, তার রাগ কম হয়নি, কিন্তু তার হাত এখনো আঘাত করার জন্য উঠে আছে।
Jeremiah 52:4পরে তাঁর রাজত্বের নবম বছরের দশম মাসের দশ দিনের দিন বাবিলের রাজা নবূখদনিৎসর ও তাঁর সমস্ত সৈন্য যিরূশালেমের বিরুদ্ধে আসলেন। তারা বিপরীত দিকে শিবির স্থাপন করল এবং তারা এর চারিদিকে ঢিবি তৈরী করল।
Lamentations 2:16তোমার সব শত্রুরা তোমার বিরুদ্ধে মুখ বড় করে খুলেছে। 1 তারা শিস দেয় এবং দাঁতে দাঁত ঘষে, তারা বলে, 1 “আমরা তাঁকে গ্রাস করলাম, 1 এটা সেই দিন যার জন্য আমরা অপেক্ষা করছিলাম; 1 আমরা খুঁজে পেলাম, দেখলাম।” 1
Joel 3:2আমি সমস্ত জাতিকেও একত্রিত করব এবং যিহোশাফটের উপত্যকায় নামিয়ে আনব৷ আমি তাদের বিচার করব, কারণ আমার লোক এবং উত্তরাধিকার ইস্রায়েলের জন্য করব, যাদের তারা অন্যান্য জাতিদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, কারণ তারা আমার দেশ বিভক্ত করেছে৷
Micah 7:10তখন আমার শত্রুরা তা দেখবে এবং লজ্জা তাকে ঢেকে দেবে যে আমায় বলেছিল “কোথায় সদাপ্রভু তোমার ঈশ্বর?” আমার চোখ তাকে দেখবে; তাকে রাস্তায় পড়ে থাকা কাদার মত মাড়ানো হবে।