গণনা 18:15
মানুষ হোক কিংবা পশু, সমস্ত প্রাণীর মধ্যে প্রথমজাত যা কিছু তারা সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করবে, সে সবই তোমার হবে। কিন্তু মানুষের প্রথমজাতকে তুমি অবশ্যই মুক্ত করবে এবং অশুচি পশুর প্রথমজাতকেও মুক্ত করবে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
14ইস্রায়েলের মধ্যে সমস্ত উত্সর্গ করা বস্তু তোমার হবে।
Cross References
Exodus 13:2“ইস্রায়েল সন্তানদের মধ্যে উভয়ই মানুষ হোক কিংবা পশু হোক, গর্ভে জন্মানো গর্ভজাত সব প্রথম ফল আমার উদ্দেশ্যে পবিত্র কর; তা সব আমারই।”
Exodus 13:13আর গাধার প্রত্যেক প্রথমজাতের মুক্তির জন্য তার পরিবর্তে ভেড়ার বাচ্চা দেবে; যদি মুক্ত না কর, তবে তার গলা ভাঙ্গবে; তোমার ছেলেদের মধ্যে মানুষের প্রথমজাত সবাইকে মুক্ত করতে হবে।
Exodus 22:29তোমার পাকা ফসল ও দ্রাক্ষারস অর্পণ করতে দেরী কোরো না। তোমার প্রথমজাত পুত্রদের অবশ্যই আমাকে দেবে।
Leviticus 27:26কেবল প্রথমজাত পশুর বাচ্চা সব সদাপ্রভুর উদ্দেশ্যে প্রথমজাত হওয়ার জন্য কেউ তা পবিত্র করতে পারবে না; গরু হোক, মেষ হোক, তা সদাপ্রভুর।
Numbers 3:46ইস্রায়েল সন্তানদের মধ্যে লেবীয়দের সংখ্যার যে অতিরিক্ত দুইশো তিয়াত্তর জন প্রথমজাত লোক,
2 Kings 12:5এই সমস্ত টাকা যাজকেরা নিজের পরিচিত লোকের হাত থেকে গ্রহণ করুক এবং সেগুলি দিয়ে গৃহটি সারাই করুক, যেখানে মেরামতের প্রয়োজন।”