Numbers 32:23
কিন্তু যদি তেমন না কর, তবে দেখ, তোমরা সদাপ্রভুর কাছে পাপ করলে এবং নিশ্চয় জেনো, তোমাদের পাপ তোমাদেরকে ধরবে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
24তোমরা নিজেদের বালকবালিকাদের জন্য শহর ও ভেড়াদের জন্য বাথান তৈরী কর এবং নিজেদের কথামত কাজ কর।”
Cross References
Genesis 44:16যিহূদা বললেন, “আমরা প্রভুর কাছে কি উত্তর দেব? কি কথা বলব? কিসেই বা নিজেদেরকে নির্দোষ দেখাব? ঈশ্বর আপনার দাসদের অপরাধ প্রকাশ করেছেন, দেখুন, আমরা ও যার কাছে বাটি পাওয়া গিয়েছে, সবাই প্রভুর দাস হলাম।”
Deuteronomy 28:15কিন্তু যদি তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর রবে কান না দাও, আমি আজ তোমাকে তাঁর যে সব আজ্ঞা ও বিধি আদেশ করছি, যত্ন সহকারে সেই সব পালন না কর, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি আসবে ও তোমার থেকে এগিয়ে যাবে।
1 Kings 2:32যে রক্তপাত তিনি করেছেন তার শোধ সদাপ্রভু নেবেন, কারণ আমার বাবা দায়ূদের অজান্তে তিনি দুইজন লোককে আক্রমণ করে মেরে ফেলেছিলেন। তাঁরা হলেন ইস্রায়েলের সৈন্যদলের সেনাপতি নেরের ছেলে অব্নের আর যিহূদার সৈন্যদলের সেনাপতি যেথরের ছেলে অমাসা। এই দুইজন ছিলেন তাঁর চেয়ে আরও ধার্মিক এবং আরও ভাল লোক।
Psalms 90:8তুমি রেখেছ আমাদের অপরাধগুলো তোমার সামনে, 1 আমাদের গুপ্ত বিষয়গুলো তোমার মুখের দীপ্তিতে। 1
Psalms 140:11মন্দ বক্তা পৃথিবীতে নিরাপদে থাকতে পারবে না; 1 হিংস্র মানুষ মন্দকে শিকার করে ছুঁড়ে ফেলে দেবে। 1
Proverbs 24:16কারণ ধার্মিক সাত বার পড়লেও সে আবার ওঠে; 1 কিন্তু দুষ্টেরা বিপর্যয়ের দ্বারা পরাজিত হবে। 1