Proverbs 3:10
তাতে তোমার গোলাঘর সব অনেক শস্যে ভরে যাবে, 1 তোমার পাত্র নতুন আঙ্গুর রসে উপচে পড়বে। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
So shall thy barns be filled with plenty, and thy presses shall burst out with new wine.
In Context
9তুমি সদাপ্রভুর সম্মান কর নিজের ধনে, 1 আর তোমার সব জিনিসের অগ্রিমাংশে; 1
11আমার পুত্র, সদাপ্রভুর শাসন তুচ্ছ কোরো না, 1 তাঁর তিরস্কারকে ঘৃণা কোরো না; 1
Cross References
Deuteronomy 14:29তাতে তোমার সঙ্গে যার কোনো অংশ কি অধিকার নেই, সেই লেবীয় এবং বিদেশী, পিতৃহীন ও বিধবা, তোমার শহরের দরজার মধ্যে এই সব লোক এসে খেয়ে তৃপ্তি পাবে; এই ভাবে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হাতের সব কাজে তোমাকে আশীর্বাদ করেন।
2 Chronicles 31:10এতে সাদোকের বংশের অসরিয় নামে প্রধান যাজক উত্তর করে বললেন, “সদাপ্রভুর ঘরের জন্য লোকেরা যখন তাদের দান আনতে শুরু করল তখন থেকে আমরা যেমন যথেষ্ট খাবার খেয়েছি তেমনি বাড়তিও রয়েছে প্রচুর, কারণ সদাপ্রভু তাঁর লোকদের আশীর্বাদ করেছেন, তাই এই সমস্ত জিনিস প্রচুর বেঁচে গেছে।”
Proverbs 19:17যে গরিবকে দয়া করে, সে সদাপ্রভুকে ঋণ দেয় 1 এবং তিনি তাকে পরিশোধ করবেন যা তিনি করেছেন। 1
Ecclesiastes 11:1তুমি জলের উপরে তোমার খাবার ছড়িয়ে দাও, 1 কারণ তুমি তা আবার অনেকদিন পরে ফিরে পাবে। 1
Haggai 2:19গোলায় কি কিছু বীজ পড়ে আছে? আর দ্রাক্ষালতা, ডুমুর, ডালিম এবং জিতবৃক্ষও ফল উত্পন্ন করে নি৷ কিন্তু আজ থেকে আমি আশীর্বাদ করব৷ 1 সরুব্বাবিল সদাপ্রভুর সীলমোহরযুক্ত আংটি৷
Matthew 10:42আর যে কেউ এই সামান্য লোকদের মধ্যে কোন এক জনকে আমার শিষ্য বলে কেবল এক বাটি ঠান্ডা জল পান করতে দেয়, আমি তোমাদের সত্য বলছি, সে কোনো মতে আপন রাজত্ব থেকে বঞ্চিত হবে না।