Zechariah 2:9
আমি তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমার হাত ওঠাব, যেন তাদের দাসেরা তাদের লুট করে। তখন তোমরা জানতে পারবে যে, বাহিনীদের সদাপ্রভুই আমাকে পাঠিয়েছেন।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Isaiah 4:5পরে সদাপ্রভু সিয়োন পাহাড়ের সব জায়গার উপরে তার সমস্ত সভার উপরে দিনের ধোঁয়া ও মেঘ ও রাতে জ্বলন্ত আগুনের আলো সৃষ্টি করবেন; তা হবে সমস্ত মহিমার উপরে আচ্ছাদন।
Isaiah 11:15সদাপ্রভু মিশর সমুদ্রের উপসাগর ভাগ করবেন; তিনি গরম বাতাস দিয়ে ইউফ্রেটিস নদীর ওপরে হাত নাড়াবেন এবং তিনি সেটা সাতটা প্রণালীতে ভাগ করবেন, যাতে লোকে জুতা পায়ে পার হতে পারে।
Isaiah 13:2তোমরা উন্মুক্ত পাহাড়ের ওপরে একটা পতাকা তোল; তাদের জন্য চিৎকার কর, প্রধানদের দরজা দিয়ে গিয়ে তাদের জন্য হাত দোলাও।
Isaiah 19:16সেই সময়ে, মিশরীয়রা নারীদের মত হবে। তারা কাঁপবে ও ভয় পাবে কারণ বাহিনীদের সদাপ্রভু তাদের বিরুদ্ধে হাত ওঠাবেন।
Isaiah 33:1ধিক তোমাদের, ধ্বংসকারী যিনি ধ্বংস করে নি! তবুও তুমি বিশ্বাসঘাতকতা করছ। ধিক বিশ্বাসঘাতককে যার সাথে তারা বিশ্বাসঘাতকতা করে নি! যখন তুমি ধ্বংস থামাবে, তুমি ধ্বংস হবে। যখন বিশ্বাসঘাতকতা থামাবে, তারা তোমাকে বিশ্বাসঘাতকতা করবে।
Isaiah 33:23তোমার পালের দড়িগুলি ঢিলা হয়ে গেছে; মাস্তুলটা শক্ত করে আটকে নেই, পালও খাটানো যায়নি। যখন বিশাল লুটপাট বিভক্ত হয়; এমনকি খোঁড়ারাও লুটের মাল নিয়ে যাবে।