Exodus 29:7
পরে অভিষেকের জন্য যে তেল সেই তেল নিয়ে তার মাথার উপরে ঢেলে দেবে এবং এই ভাবে তাকে অভিষিক্ত করবে।
বাইবেল (বাংলা)
In The King James Version
Then shalt thou take the anointing oil, and pour it upon his head, and anoint him.
In Context
6আর তার মাথায় পাগড়ি দেবে, ও পাগড়ির উপরে পবিত্র মুকুট + 29:6 এই বইয়ের 28:36 পদ দেখুন দেবে।
8আর তুমি তার ছেলেদেরকে অবশ্যই আনবে এবং তাদেরকে অঙ্গরক্ষক পোশাক পরাবে।
Cross References
Exodus 28:41আর তুমি তোমার ভাই হারোণ ও তার সঙ্গে তার ছেলেদের গায়ে সেই সব পোশাক পরাবে। তুমি তাদের অভিষেক করবে এবং তাদেরকে পবিত্র করে আমার জন্য সংরক্ষণ করবে, যাতে তারা যাজকের কাজ করে আমাকে সেবা করে।
Exodus 40:13আর তুমি হারোণকে পবিত্র পোশাক গুলি পরাবে, অভিষেক করবে এবং একমাত্র আমার জন্য পবিত্র করবে, তাতে সে আমার যাজক হয়ে কাজ করবে।
Leviticus 8:10পরে মোশি অভিষেকের জন্য তেল নিয়ে আবাস ও তার মধ্যে অবস্থিত সব জিনিস অভিষেক করে পবিত্র করলেন।
Leviticus 21:10আর নিজের ভাইদের মধ্যে প্রধান যাজক, যার মাথাতে অভিষেক-তেল ঢালা হয়েছে, যে ব্যক্তি হস্তপূরণ দ্বারা পবিত্র বস্ত্র পরার অধিকারী হয়েছে, সে নিজের মাথা ন্যাড়া করবে না ও নিজের কাপড় ছিঁড়বে না।
Psalms 89:20আমি আমার দাস দায়ূদকে মনোনীত করেছি, 1 আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষিক্ত করেছি। 1
Isaiah 61:1প্রভু সদাপ্রভুর আত্মা আমার উপর আছেন, কারণ সদাপ্রভু আমাকে নম্রদের কাছে সুভ সংবাদ প্রচার করার জন্য অভিষেক করেছেন। তিনি আমাকে ভগ্ন হৃদয়ের লোকদের সুস্থ করতে পাঠিয়েছেন, বন্দীদের কাছে স্বাধীনতা ঘোষণা করতে এবং যারা জেলখানায় বন্দী হয়ে আছে তাদের কাছে মুক্তি ঘোষণা করতে পাঠিয়েছেন;