Isaiah 5:14
এই জন্য মৃত্যু তার ক্ষুধা বড় করেছে এবং তার মুখ খুব চওড়া করে খুলেছে; তাদের অভিজাত ও সাধারণ লোক, ফুর্তিবাজ আর তাদের মধ্যে উল্লাসিত লোকেরা পাতালে নেমে যাচ্ছে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
15সামান্য লোক নীচু হয় এবং মহান লোক নম্র হয় এবং অহঙ্কারীদের চোখ অবনত হয়।
Cross References
1 Samuel 25:36পরে অবীগল নাবলের কাছে আসল; আর দেখ, রাজভোজের মত তার বাড়িতে খাওয়াদাওয়া হচ্ছিল এবং নাবলের মনে আনন্দ ছিল, সে খুব মাতাল হয়েছিল; এই জন্য অবীগল রাত থেকে সকাল হওয়ার আগে ঐ বিষয়ের কম কি বেশি কিছুই তাকে বলল না৷
Psalms 49:14তাদের পাতালের জন্য একটি 1 মেষপালকের মত নিযুক্ত করা হয়, 1 মৃত্যু তাদের রাখাল হবে; 1 তাদেরকে পাতালে অবতরণ করানো হবে; 1 তাদের রূপ পাতালে ভোগ করবে 1 যাতে তার কোনো বাসস্থান আর না থাকে। 1
Proverbs 1:12এসো আমরা তাদেরকে পাতালের মত জীবন্ত গ্রাস করি, 1 যারা গর্তগামী তাদের মত, সম্পূর্ণভাবে৷ 1
Proverbs 30:16পাতাল; বন্ধ্যা গর্ভ; 1 জলের জন্য তৃষ্ণার্ত ভূমি 1 এবং আগুন যা কখনো বলে না, “যথেষ্ট।” 1
Isaiah 21:4আমার হৃদয় ধুক্ ধুক্ করছে; ভীষণ ভয় আমাকে কাঁপিয়ে তুলছে। যে রাতের জন্য আমি অপেক্ষা করে থাকতাম তা আমার জন্য ভয়ের বিষয় হয়েছে।
Ezekiel 32:18মানুষের সন্তান, তুমি মিশরের লোকেদের জন্য কাঁদ এবং তাদেরকে তার মহত জাতিদের মেয়েদেরকে অধোভুবনে তাদের কাছে নামিয়ে দাও যারা গর্তের মধ্যে গেছে।