Matthew 8:20
যীশু তাঁকে বললেন, শিয়ালদের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে; কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোন জায়গা নেই।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
19তখন একজন ধর্মশিক্ষক এসে তাঁকে বললেন, হে গুরু, আপনি যে কোনো জায়গায় যাবেন, আমি আপনার পিছন পিছন যাব।
21শিষ্যদের মধ্যে আর একজন তাঁকে বললেন, হে প্রভু, আগে আমার পিতাকে কবর দিয়ে আসতে অনুমতি দিন।
Cross References
Psalms 40:17আমি দরিদ্র এবং অভাবগ্রস্ত; 1 কিন্তু প্রভু আমার বিষয় চিন্তা করেন; 1 তুমিই আমাকে সাহায্য কর 1 এবং তুমি আমার উদ্ধার করতে এসেছ; 1 আমার ঈশ্বর, দেরী কর না।
Psalms 84:3এমনকি চড়াই পাখি তার একটা ঘর পেয়েছে, 1 দোয়েল পাখি নিজের সন্তানদের রাখার এক বাসা পেয়েছে; 1 তোমার বেদিই সেই জায়গা, 1 হে বাহিনীদের সদাপ্রভুু, 1 আমার রাজা আমার ঈশ্বর। 1
Psalms 109:22কারণ আমি দুঃখী এবং গরিব 1 এবং আমার হৃদয় আহত হয়েছে। 1
Daniel 7:13সেই রাতে আমার দর্শনের মধ্যে, আমি দেখলাম মনুষ্যপুত্রের মত একজন যিনি আকাশের মেঘের সঙ্গে আসছেন। তিনি সেই প্রাচীনকালের কাছে এলেন এবং তাঁকে তাঁর সামনে উপস্থিত করা হল।
Matthew 12:32আর যে কেউ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কোন কথা বলে, সে ক্ষমা পাবে; কিন্তু যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে, সে ক্ষমা পাবে না, এইকালেও নয়, পরকালেও নয়।
Matthew 16:13পরে যীশু কৈসরিয়ার ফিলিপীর অঞ্চলে গিয়ে তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করলেন, “মনুষ্যপুত্র কে, এ বিষয়ে লোকে কি বলে?”